ফুটপাতে চলবে কে

সড়কের পাশে লম্বা ফুটপাত। তবে ফুটপাত ধরে হাঁটার জো নেই। কেননা কোথাও সারি সারি মোটরসাইকেল পার্কিং করে রাখা। কোথাওবা রিকশা আর ভ্যান। আবার কোথাও ফুটপাত দিয়েই চলছে মোটরসাইকেল। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ঘুরে ফুটপাতের এ করুণ অবস্থার ছবিগুলো আজ মঙ্গলবার তোলা।

১ / ৭
ফুটপাতে রাখা সারি সারি মোটরসাইকেল। মাঝের সংকীর্ণ জায়গা দিয়ে চলছেন পথচারীরা।
২ / ৭
ফুটপাতে চলছে মোটরসাইকেল
৩ / ৭
ফুটপাতে মোটরসাইকেল আর পথচারী মুখোমুখি
৪ / ৭
ফুটপাতে রাখা সারি সারি রিকশা ও ভ্যান
৫ / ৭
ফুটপাতে রাখা হয়েছে মোটরসাইকেল, পাশ দিয়ে চলছেন পথচারীরা
৬ / ৭
এক পাশে গাড়ি, অন্য পাশে মোটরসাইকেল রাখা। এর মাঝখান দিয়ে ফুটপাতে মোটরসাইকেল চালাচ্ছেন আরেকজন
৭ / ৭
ফুটপাতজুড়ে দুই সারিতে পার্কিং করে রাখা মোটরসাইকেলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে শিশুরা