চলছে ভোটের প্রস্তুতি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর বাকি আর কয়েক ঘণ্টা। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে চলছে নানা প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে ছবির গল্প—

১ / ১০
নির্বাচনী ভোটকেন্দ্রে আনসার সদস্যদের ভূমিকা অন্যতম। ভোর থেকেই আনসার সদস্যরা ব্যস্ত। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা, ১১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
আনসার সদস্যদের কেন্দ্র বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা, ১১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
ভোটারদের দাঁড়ানোর জন্য বাঁশের খুঁটি ও দড়ি দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১০
ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উত্তম বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
নির্বাচনী সরঞ্জাম নিতে ট্রাক্টর সারি করে রাখা হয়েছে। হরিদেবপুর, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে চলছে নানা প্রস্তুতি। জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরে তৈরি করা নির্বাচনী ক্যাম্পে ভোটারদের দেওয়া হচ্ছে ভোটার নম্বর। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
ভোটের আগে চার দিনের ছুটিতে বাড়ি ফিরছেন অনেকেই। বাসস্টেশন এলাকা, বান্দরবান, ১১ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১০
শহরের প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বাসস্টেশন এলাকা, বান্দরবান, ১১ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
১০ / ১০
ভোটকেন্দ্রে পাঠানোর জন্য আনসার সদস্য ও জেলা তথ্য অফিসের প্রচারের গাড়ি প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা