‘পাঁপড় গ্রামের’ পাঁপড়

দক্ষিণডিহি গ্রামের পাঁপড় যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। কাঁচা পাঁপড় তৈরি করেই জীবিকা চলছে এই গ্রামের মানুষের। খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের গ্রাম এটি। সবাই এখন ‘পাঁপড় গ্রাম’ নামেই চেনে। স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামে কাঁচা পাঁপড় তৈরি হয় ৭০ বছর ধরে। এখন ছোট-বড় পাঁপড় তৈরির কারখানা রয়েছে ৩০টির বেশি। মুগ, মাষকলাই ও খেসারির ডাল একসঙ্গে মাড়াই করে গুঁড়া করা হয়। পরে ওই গুঁড়ার সঙ্গে পরিমাণমতো পানি, লবণ, খাওয়ার সোডা ও কালিজিরা মিশিয়ে তৈরি হয় পাঁপড়।

১ / ৮
ডাল শুকাতে দেওয়া হয়েছে। এরপর এ ডাল দিয়েই পাঁপড় তৈরি হবে
২ / ৮
পাঁপড় শুকাতে দিতে পাটের বস্তা বিছানো হচ্ছে মাঠে
৩ / ৮
তৈরি পাঁপড়ের বান্ডিল শুকাতে মাঠে নিচ্ছেন এক শ্রমিক
৪ / ৮
বান্ডিল থেকে একেকটি পাঁপড় আলাদা করে সারি করে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা
৫ / ৮
রাশি রাশি কাঁচা পাঁপড় মাঠে শুকাতে দেওয়া হয়েছে
৬ / ৮
রোদ থেকে বাঁচতে গামছা মুড়ি দিয়ে কাজ করছেন এক শ্রমিক
৭ / ৮
শুকনা পাঁপড় ঝেড়ে মোড়ক করা হচ্ছে
৮ / ৮
শুকিয়ে যাওয়া পাঁপড় সংরক্ষণের জন্য বান্ডিল করে ভ্যানে তোলা হচ্ছে