গ্রীষ্মের দেশি ফল আড়তে

আড়তজুড়ে দেশি ফলের সমাহার। তরমুজ, আনারস, বেল, আতা, পেয়ারার পাশাপাশি অসময়ের আম ও কাঁঠাল বাজারে এসেছে। খুচরা বিক্রেতারা জানান, আগাম আসা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি দুই শ থেকে আড়াই শ টাকায়। কাঁঠাল বিক্রি হচ্ছে প্রতিটি চার শ থেকে পাঁচ শ টাকায়। বগুড়া শহরের আড়তে বিক্রির জন্য আনা দেশি ফলের ছবি নিয়ে ছবির গল্প

১ / ৯
আড়তে আনা রসালো ফল আনারস
২ / ৯
ক্রেটভরা অসময়ের পাকা আম
৩ / ৯
পাকা আম দেখে নিচ্ছেন এক খুচরা ব্যবসায়ী
৪ / ৯
আড়ত ঠাসা তরমুজে
৫ / ৯
আড়তে ঢেলে বাছাই করা হচ্ছে বেল
৬ / ৯
বিক্রির জন্য ক্রেটে সাজিয়ে রাখা হচ্ছে আতা ফল
৭ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা সফেদা
৮ / ৯
আড়তে বিক্রির জন্য ক্রেটভরা পেয়ারা
৯ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা অসময়ের কাঁঠাল