পুকুরে জাল টেনে মাছ ধরা

বিশাল পুকুর। জেলেরা জাল ফেলে মাছ ধরছেন। জাল টেনে পুকুরের এক ধারে টানতেই ছটফট করছে জ্যান্ত সব মাছ। কিছু মাছ জাল থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আবার জালের ফাঁসে আটকে গেছে কিছু মাছ। সেগুলো জেলেরা আলতো হাতে বের করে পুকুরে ফেলে দিচ্ছে। বগুড়ার কাহালু উপজেলার পাঁচ পীর মাজার এলাকার ও ইসবপুর গ্রামের পুকুরে চাষের মাছ ধরার ছবি নিয়ে সাজানো গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
পুকুরে জাল টেনে মাছ ধরছেন জেলে বিপুল চন্দ্র
২ / ৮
জালের ফাঁসে আটকে গেছে পাঙাশ ও মৃগেল মাছ
৩ / ৮
জালের ফাঁসে আটকানো মাছ খুলে নিচ্ছেন এক জেলে
৪ / ৮
পুকুরে মাছ হাতে জেলে বিপুল চন্দ্র
৫ / ৮
জাল থেকে লাফিয়ে বের হয়ে যাচ্ছে ছোট মাছ
৬ / ৮
জালের ভেতর মাছ খলবল করছে
৭ / ৮
ক্যারেটে পাবদা মাছ মাপা হচ্ছে
৮ / ৮
ভটভটি ভরে পাবদা মাছের পোনা পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে