সোহরাওয়ার্দী উদ্যানের এখনকার হাল

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বিভিন্ন জায়গায় আছে অপরিকল্পিত স্থাপনা, অস্থায়ী বসতি। কোথাও পড়ে আছে নির্মাণসামগ্রী। উদ্যানের ভাঙাচোরা পথ, অযত্ন–অবহেলা, নোংরা–অপরিচ্ছন্ন পরিবেশ ভ্রমণকারীদের জন্য অস্বস্তির কারণ। তা ছাড়া এখানকার নিরাপত্তা নিয়েও আছে শঙ্কা। সোহরাওয়ার্দী উদ্যানের এখনকার হাল নিয়ে ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১১
গাছপালার মাঝখানে অযত্নে পড়ে আছে বাঘের মাসকট।
২ / ১১
উদ্যানের লেকের পানিতে ডানা ঝাপটাচ্ছে একটি পানকৌড়ি।
৩ / ১১
উদ্যানের ভেতরে গাছের নিচে গড়ে উঠেছে অস্থায়ী বসতি।
৪ / ১১
উদ্যানের দেয়ালঘেঁষা একটি অংশের নোংরা পরিবেশ।
৫ / ১১
স্থাপনা নির্মাণের জন্য আনা ইট এভাবে পড়ে আছে দীর্ঘদিন।
৬ / ১১
উদ্যানের লেকের পানিতে ভাসছে প্লাস্টিকসামগ্রীসহ ময়লা–আবর্জনা।
৭ / ১১
উদ্যানের ভেতরে নির্মাণ করা অপরিকল্পিত স্থাপনার ভাঙা অংশ।
৮ / ১১
চলছে নির্মাণকাজ। এই কাজের নানা সামগ্রী রাখা হয়েছে উদ্যানের ভেতরে।
৯ / ১১
উদ্যানের ঘাসবিহীন মাঠে খেলছে শিশু–কিশোরেরা।
১০ / ১১
শিশুদের বিনোদনের জন্য আনা রাইডটি এভাবেই পড়ে আছে।
১১ / ১১
রক্ষণাবেক্ষণের অভাবে উদ্যানের উন্মুক্ত মঞ্চ বেহাল।