৮ আগস্ট ২০২৪: ছবিতে ফিরে দেখা ওই দিন

২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়। অন্যদিকে শিক্ষার্থীরা তখনো রাজপথে। স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। ওই দিনের নানা ঘটনা নিয়ে এই ছবির গল্প—

১ / ১০
সড়কে যানবাহনের সুশৃঙ্খল চলাচলে কাজ করছেন শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
সিলেটের ব্যস্ততম হুমায়ুন রশীদ চত্বরে শৃঙ্খলার দায়িত্বে দুই শিক্ষার্থী
ছবি: আনিস মাহমুদ
৩ / ১০
শিক্ষার্থীদের তত্ত্বাবধানে সারি ধরে চলছে যানবাহন। সাতমাথা এলাকা, বগুড়া
ছবি: সোয়েল রানা
৪ / ১০
সহিংসতায় পুড়ে যাওয়া খুলনা প্রেসক্লাবে পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
দল বেঁধে এলাকার বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় পাহারা দিচ্ছেন তাঁরা। খাজুরতলা, সদর উপজেলা, বরগুনা
ছবি: মোহাম্মদ রফিক
৬ / ১০
গণ–অভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের প্রতি শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১০
বিক্ষুব্ধ নারীসমাজের উদ্যোগে ‘ঐক্যবদ্ধ থাকো সবে, নারীর প্রতি বৈষম্য রুখতে হবে’ শীর্ষক মানববন্ধন। শাহবাগ, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১০
তানভীর মুহাম্মদ ত্বকীসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের গ্রেপ্তার ও বিচার শুরুর দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্বালন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: প্রথম আলো
৯ / ১০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শপথ পড়ান তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন, ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১০
শপথ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বঙ্গভবন, ঢাকা
ছবি: পিআইডি