হামে সন্তান হারানোর কান্না

হামে আক্রান্ত আট মাস বয়সী শিশু ইরফান আহমেদকে সুস্থ করে তোলার আশায় প্রায় এক সপ্তাহ আগে কুষ্টিয়া থেকে তাকে নিয়ে ঢাকায় এসেছিলেন মা–বাবা। ঢাকার ডিএনসিসি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল। গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ইরফানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

১ / ১১
কাপড়ে মোড়ানো মৃত ইরফানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন এক স্বজন
২ / ১১
সন্তান হারানোর বেদনায় শোকাচ্ছন্ন মায়ের আহাজারি
৩ / ১১
সন্তান হারানোর শোকে চলার শক্তি হারিয়ে ফেলেন মা, রাস্তায় বসে আহাজারি করতে থাকেন তিনি
৪ / ১১
মৃত সন্তানকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা মায়ের
৫ / ১১
মৃত সন্তানের সামনে শোকাচ্ছন্ন মায়ের আহাজারি
৬ / ১১
হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হচ্ছে ইরফানের নিথর দেহ
৭ / ১১
সন্তান হারানো বাবার কান্না
৮ / ১১
শিশু ইরফানের মৃত্যুতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে
৯ / ১১
বারবার জ্ঞান হারান মা
১০ / ১১
অ্যাম্বুলেন্সের মধ্যে শোকাচ্ছন্ন মা
১১ / ১১
দাদার কোলে নিথর ইরফান