ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধে ভোগান্তিতে জনজীবন

দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক ও নাজুক পয়োনিষ্কাশনব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকার মাতুয়াইল এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। ‘জনদুর্ভোগ আর নয়, নাগরিক সেবা নিশ্চিত হোক’ স্লোগানে মানববন্ধনের এক পর্যায়ে সড়ক অবরোধে রূপ নেয় পরিস্থিতি, থমকে যায় যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট। অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে এ ছবির গল্প।

১ / ৯
জনদুর্ভোগ নিরসন করে নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে মহাসড়কে স্থানীয় জনগণ
২ / ৯
মানববন্ধনের এক পর্যায়ে লম্বালম্বি করে গাড়ি রেখে সড়ক অবরোধ করা হয়
৩ / ৯
ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কে আটকে আছে দূরপাল্লার যানবাহন
৪ / ৯
সড়কে যান চলাচল বন্ধ, তাই শিশুকে টিকা দিয়ে বাধ্য হয়ে হেঁটে ফিরছেন অভিভাবকেরা
৫ / ৯
অবরোধে ভোগান্তির শিকার হয়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটছেন তাঁরা
৬ / ৯
অবরোধ পার হয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে ওঠার চেষ্টায় যাত্রীরা
৭ / ৯
অবরোধের কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের
৮ / ৯
দীর্ঘ অপেক্ষার পর পায়ে হেঁটে অবরোধ এলাকা পার হচ্ছেন তাঁরা
৯ / ৯
আটকে আছে যানবাহনের সারি