ঈদের আনন্দ এখনো

ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। অনেকেই বাড়তি ছুটি নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। এর মধ্যে পর্যটন এলাকাও রয়েছে। গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
খেলনা ঘোড়ায় চড়ে উড়ে বেড়ানোর আনন্দে মেতেছে শিশুরা। মুজগুন্নী এলাকা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৭
মেলায় বায়োস্কোপ দেখতে ভিড় করেছে শিশুরা। মুজগুন্নী এলাকা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৭
বেড়ানোর মুহূর্তটি সেলফিতে ধারণ করে নিচ্ছেন এক ব্যক্তি। ভাঙ্গা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৪ / ৭
পরিবার-পরিজন নিয়ে পছন্দের জায়গায় বেড়াতে যাওয়া মানুষের ভিড়। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা
ছবি: সৈয়দ জাকির হোসেন
৫ / ৭
পর্যটকদের পদচারণায় মুখরিত পুরো সৈকত এলাকা। কুয়াকাটা সমুদ্রসৈকত, পটুয়াখালী
ছবি: নেছারউদ্দিন আহমেদ
৬ / ৭
ঝরনার পিচ্ছিল খাড়া ঢালে ঝুঁকি নিয়ে পর্যটকদের অবস্থান। রূপসী ঝরনা, মিরসরাই, চট্টগ্রাম
ছবি: ইকবাল হোসেন
৭ / ৭
মেঘালয় পাহাড়ের কোলে মেঘের আলিঙ্গনের দৃশ্য উপভোগ করতে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। সাদা পাথর, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট
ছবি: আনিস মাহমুদ