ঢেউয়ের সঙ্গে জেলেদের লড়াই

ভাটা নামলেই ছোট-বড় ট্রলার নিয়ে সমুদ্রে ছুটে যান জেলেরা। এক–দুই ঘণ্টার মধ্যেই জালভরা মাছ নিয়ে ফেরেন তাঁরা। কিন্তু তীরে ফেরা সহজ নয়। উত্তাল ঢেউ ভেঙে কখনো কাঁধে মাছ, কখনো প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পানিতে নেমে দৌড়ে পৌঁছাতে হয় সৈকতে। ঢেউয়ের ধাক্কায় কেউ পড়ে যান, আবার উঠে দাঁড়িয়ে এগিয়ে যান গন্তব্যের দিকে। এরপরই শুরু হয় সদ্য ধরা মাছের জমজমাট বেচাকেনা। ইলিশের মৌসুমে চট্টগ্রামের পতেঙ্গার গঙ্গাস্নান ঘাট এলাকায় প্রতিদিনই দেখা মেলে এমন ব্যস্ততা। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১৪
মাছ নিয়ে ট্রলার থেকে পানিতে নেমে তীরের পথে জেলেরা
২ / ১৪
ট্রলার থেকে সমুদ্রের কিনারে লাফিয়ে নেমে তীরে আসছেন জেলেরা
৩ / ১৪
উত্তাল ঢেউয়ের ধাক্কায় পানিতে পড়ে গেছেন এই জেলে
৪ / ১৪
পেছন থেকে ধেয়ে আসছে সমুদ্রের উঁচু ঢেউ
৫ / ১৪
ঢেউয়ের সঙ্গে লড়াই করে হাতে মাছ নিয়ে নিরাপদে তীরে ফিরছেন জেলেরা
৬ / ১৪
ট্রলার থেকে একে একে নামছেন জেলেরা
৭ / ১৪
প্রয়োজনীয় সামগ্রী পানিতে ভাসিয়ে তীরে আনা হচ্ছে
৮ / ১৪
সমুদ্রের তীরের বেশ দূরে ট্রলার। সেখান থেকেই পানি পেরিয়ে মাছ নিয়ে ফিরছেন তাঁরা
৯ / ১৪
সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে সদ্য ধরা ইলিশ মাছ
১০ / ১৪
কাঁধে জাল, হাতে রুপালি ইলিশ
১১ / ১৪
এক জায়গায় জড়ো করা হচ্ছে ইলিশ মাছ
১২ / ১৪
সুতা দিয়ে গেঁথে রাখা হয়েছে জালে ধরা মাছ
১৩ / ১৪
দীর্ঘ সময় সমুদ্রে কাটিয়ে তীরে ফিরেছেন জেলেরা
১৪ / ১৪
প্লাস্টিকের ক্যারেটে সাজিয়ে রাখা হচ্ছে সদ্য ধরা ইলিশ মাছ