শহীদ মিনারের স্রোত মিলেছে বইমেলায়

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলায় ছিল উপচেপড়া ভিড়। বইপ্রেমীদের সমাগমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মাঠও যেন খুব ছোট হয়ে যায়। পছন্দের বই কিনতে এ–স্টল থেকে ও–স্টলে ঘুরেছেন নানা বয়সী পাঠকেরা। একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপনে বেশির ভাগ পাঠক–ক্রেতাই এসেছেন সাদা-কালো রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে। ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে তাঁরা পছন্দের বই কিনেছেন, মেতেছেন আড্ডায়। পছন্দের লেখকের স্বাক্ষরসহ বই পেতে দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়েছিলেন অনেক পাঠক। সব মিলিয়ে দিনভর জমজমাট ছিল বইমেলা। ছবিতে দেখুন বইমেলার গল্প।

১ / ১৫
একুশে বইমেলায় পাঠকদের ভিড়
২ / ১৫
দল বেঁধে বন্ধুরা বইমেলায় ঘুরছেন
৩ / ১৫
অভিভাবকদের সঙ্গে পছন্দের বই দেখছে শিশুরা
৪ / ১৫
বাবার সঙ্গে বইমেলার শিশু চত্বরে বসে বই দেখছে জাভিয়ার ও আলীনা
৫ / ১৫
একটি স্টলে শিশুকে বই দেখাচ্ছেন বাবা
৬ / ১৫
বইমেলার শিশু চত্বরে স্টলের সামনে দাঁড়িয়ে এক শিশু
৭ / ১৫
সৃজনশীল বই কিনতে প্রথমার স্টলে পাঠকের ভিড়
৮ / ১৫
চৈতন্যের স্টলে পছন্দের বই দেখছেন পাঠকেরা
৯ / ১৫
বন্ধুদের ছবি তোলায় ব্যস্ত এক তরুণী
Ashraful Alam (Tito)
১০ / ১৫
বন্ধুরা মিলে পছন্দের বই দেখছেন
১১ / ১৫
ঘোরাফেরা আর বইকেনা চলছে, এবার ছবি না তুললে কি আর হয়
১২ / ১৫
ইতিহাসবিষয়ক বই দেখছেন দুই পাঠক
১৩ / ১৫
বই হাতে উচ্ছ্বসিত দুই তরুণী
১৪ / ১৫
স্টলে বই দেখছেন দুই স্কাউট সদস্য
১৫ / ১৫
পছন্দের লেখকের স্বাক্ষরসহ বই কিনতে পাঠকের দীর্ঘ সারি