লিচুর রঙে রঙিন হাট
গুণগত মান ও স্বাদের কারণে সারা দেশেই সমাদৃত পাবনার ঈশ্বরদীর লিচু। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। দেশি, বোম্বাই, বেদানা, চায়না জাতের লিচুতে এখন সরগরম হাট। উপজেলার জয়নগর ও আওতাপাড়া হাটে প্রতিদিন ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত লিচু বিক্রি হয়। প্রতিদিন গড়ে কোটি টাকার লিচু বিক্রি হয় বলে জানান চাষি-ব্যাপারীরা। বিক্রির পর এসব লিচু দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। সম্প্রতি আওতাপাড়া হাটে লিচুর বিকিকিনি নিয়ে ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯