সাগরপাড়ে কাশফুল
চট্টগ্রাম নগরের হালিশহর চৌচালা সমুদ্রপাড় ছেয়ে গেছে সাদা কাশফুলে। কাশফুলের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন অনেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় পশ্চিম আকাশে অস্ত যেতে থাকে লাল সূর্য। গোধূলির আলোয় কাশফুলগুলো হয়ে ওঠে আরও রঙিন। দূরে বঙ্গোপসাগরের বুকে ছুটে চলে পণ্যবাহী জাহাজ। সাগরের বিশালতা, কাশফুলের শুভ্রতা আর অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে তৈরি হয় মনোমুগ্ধকর এক দৃশ্য।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭