বৈশাখী উৎসবে চুহুর খান হাটে মেলা, বলীখেলা

বৈশাখী উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চুহুর খান হাট। ১০ দিনব্যাপী মেলা চলছে সেখানে। ৯ এপ্রিল শুরু হওয়া এই মেলায় রয়েছে বলীখেলার আয়োজন। তাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসেন বলীরা। হাজারো দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত বলীখেলায় বিজয়ী হন রাশেদ বলী। পাশে চলছে বৈশাখী মেলাও। কুয়াইশ উচ্চবিদ্যালয়ের মাঠে বসা এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

১ / ৯
বাজনার তালে তালে চলে বলীখেলা
২ / ৯
মল্লযুদ্ধে একজনের আরেকজনকে হারানোর চেষ্টা
৩ / ৯
খেলা শেষে নেচে নেচে সৌহার্দ্যের বার্তা দেন বলীরা
৪ / ৯
তুমুল লড়াই চলছে দুই বলীতে
৫ / ৯
বাঁশি ও ঢোলের তালে দর্শকেরা উৎসাহ জোগাচ্ছেন প্রতিযোগী বলীদের
৬ / ৯
মাঠে মল্লযুদ্ধে বলীরা, চারদিক ঘিরে উপভোগে হাজারো দর্শক
৭ / ৯
খেলা শেষ, কাপ ও মেডেল হাতে বিজয়ী বলীরা
৮ / ৯
বলীখেলার পাশে বৈশাখী মেলায় বিক্রি হচ্ছে গজাসহ বিভিন্ন রকম খাবার
৯ / ৯
চুহুর খান হাটের বৈশাখী মেলায় খেলনার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা