নিরাপদ পথ ছেড়ে যে পারাপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদচারী-সেতু আছে। তবু সেই সেতু এড়িয়ে বাঁশ ও গ্রিলের ফাঁক গলে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। পাশে ছুটে যাচ্ছে বাস, ট্রাক ও ভারী যান। সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় প্রতিদিনই দেখা যায় এমন দৃশ্য। এই সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

১ / ৭
মাথার ওপর বাঁশের বেড়া। তার নিচ দিয়েই ঝুঁকে মহাসড়ক পার হচ্ছেন এক যুবক
২ / ৭
রাস্তার মাঝখানে যাওয়ার আগে একবার উঁকি। কোনো গাড়ি আসছে কি না, দেখে নিচ্ছেন পথচারী
৩ / ৭
সামনে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ, আর কয়েক হাত পেছনেই দ্রুত ছুটে যাচ্ছে ১৬ চাকার ভারী যান
৪ / ৭
একসঙ্গে ছুটে চলছে বাস ও ট্রাক। ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই পথেই ঝুঁকি নিয়ে পারাপার পথচারীদের
৫ / ৭
জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন তিনি
৬ / ৭
এক পাশে পদচারী-সেতু, অন্য পাশে মহাসড়ক। সেতু এড়িয়ে নিচ দিয়ে পার হচ্ছেন পথচারীরা
৭ / ৭
একজনের কাঁধে আরেকজনের হাত। এভাবেই ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন দুই বন্ধু