নৃত্যাঞ্চলের ভরতনাট্যমে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

রজতজয়ন্তী উদ্‌যাপন করছে নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল। এই উদ্‌যাপনে গতকাল শনিবার সন্ধ্যায় আয়োজিত ‘ভরতনাট্যম সন্ধ্যা’ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় নৃত্যগুরু বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু ও সোমা মুমতাজকে। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের ৩০০ শিক্ষার্থী ভরতনাট্যমের বিভিন্ন ধাপ পরিবেশন করে শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য তুলে ধরেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।

১ / ১২
পুষ্পাঞ্জলি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় নৃত্যাঞ্চলের ‘ভরতনাট্যম সন্ধ্যা’
২ / ১২
শাস্ত্রীয় নৃত্যের ছন্দ, গতি ও নান্দনিকতার প্রকাশ ঘটান শিল্পীরা
৩ / ১২
শুদ্ধ নৃত্য চর্চার মাধ্যমে শিল্পবোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে রজতজয়ন্তী উদ্‌যাপন করছে নৃত্যাঞ্চল
৪ / ১২
ভরতনাট্যমের শৈল্পিক ভঙ্গিমা ও মুদ্রায় মঞ্চ মাতিয়ে তুলছেন নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরা
৫ / ১২
ভরতনাট্যমের ছন্দ, তাল ও মুদ্রার মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতিয়ে তুলছেন নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরা
৬ / ১২
শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য ও শৈল্পিক অভিব্যক্তির মেলবন্ধনে ভরতনাট্যম পরিবেশন করছেন শিল্পীরা
৭ / ১২
‘ভরতনাট্যম সন্ধ্যা’ অনুষ্ঠানে নৃত্যগুরু বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু ও সোমা মুমতাজের হাতে তুলে দেওয়া হয় ‘নৃত্যাঞ্চল সম্মাননা ২০২৬’
৮ / ১২
নৃত্যের প্রতিটি ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে গল্প, অনুভূতি ও শাস্ত্রীয় শিল্পের সৌন্দর্য
৯ / ১২
প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্যকে ধারণ করে মঞ্চে প্রাণবন্ত পরিবেশনা শিল্পীদের
১০ / ১২
রঙিন পোশাক, নিখুঁত মুদ্রা ও ছন্দময় পদচারণায় দর্শকদের মুগ্ধ করছেন নৃত্যশিল্পীরা
১১ / ১২
ভরতনাট্যমের নান্দনিক ভঙ্গি ও আবেগঘন উপস্থাপনায় প্রাণ পায় শাস্ত্রীয় নৃত্যের চিরন্তন আবেদন
১২ / ১২
শৈল্পিক মুদ্রা, দেহভঙ্গি ও অভিব্যক্তির সমন্বয়ে মঞ্চে নান্দনিক পরিবেশনা উপস্থাপন করছেন নৃত্যশিল্পীরা