গর্ত–পানির ফাঁদে অক্সিজেন–কুয়াইশ সড়ক

বর্ষার পানি সরে গেলেও দুর্ভোগ যায়নি। চট্টগ্রাম নগরের অক্সিজেন–কুয়াইশ সড়কের বড় বড় গর্ত এখন পানিতে ঢাকা ফাঁদ। কোথাও যানবাহন বিকল হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও যাত্রীদের নেমে ঠেলতে হচ্ছে গাড়ি। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রোগী, পথচারী, চালক—সবার নিত্যদিনের যাতায়াত পরিণত হয়েছে দুর্ভোগে। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১০
চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কে জলাবদ্ধতায় আটকে পড়া একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। সড়কের বড় বড় গর্তে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ছে
২ / ১০
হাঁটুসমান পানিতে ঢেকে থাকা গর্তে পড়ে যান এই বৃদ্ধ। জলাবদ্ধতার কারণে প্রতিদিনই এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের
৩ / ১০
জলমগ্ন গর্তে পড়ে বিকল হয়ে গেছে এই সিএনজিচালিত অটোরিকশাটি
৪ / ১০
জলাবদ্ধতা ও খানাখন্দ পেরোতে যাত্রীবাহী টমটম ঠেলে নিয়ে যাচ্ছেন চালক ও সহযাত্রীরা
৫ / ১০
পানিতে ডুবে থাকা গর্ত থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তোলার চেষ্টা করছেন কয়েকজন। প্রায়ই এমন ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে
৬ / ১০
ঠেলে তুলতে হচ্ছে গর্তে পড়া মোটরসাইকেলও
৭ / ১০
বিকল হওয়া একটি ট্রাক সড়কের ওপরই মেরামত করা হচ্ছে। এ সময় পেছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়
৮ / ১০
জলাবদ্ধ সড়কে আটকে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশা কয়েকজন মিলে টেনে তুলছেন। গর্ত ও পানি মিলিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে এই সড়কে
৯ / ১০
যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় হাঁটুসমান পানি মাড়িয়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন রোগী ও স্বজনেরা
১০ / ১০
অক্সিজেন-কুয়াইশ সড়কের প্রায় পুরো অংশজুড়ে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার চিত্র। দ্রুত সড়কটি সংস্কার ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা