রমজানে চড়া ফলের বাজার

বাজারে সারা বছরই দেশি-বিদেশি নানা ধরনের ফল থাকে। তবে পবিত্র রমজান মাস এলেই ফলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইফতারিতে খেজুর, কলা, আপেল, কমলা, আঙুরসহ বিভিন্ন ধরনের ফল থাকে। এ সময় চাহিদা বেশি থাকায় প্রায় সব ধরনের ফলই তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও আমদানির খরচের পাশাপাশি মৌসুমি চাহিদার কারণেই দামে এই ঊর্ধ্বগতি দেখা যায়। সিলেট নগরের শাহজালাল উপশহর, ভার্থখলা ও বন্দরবাজার থেকে তোলা ছবি:

১ / ১১
বাজারে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। আকারভেদে সর্বোচ্চ দাম ৬০০ টাকা কেজি
২ / ১১
ভ্যানে করে পেয়ারা বিক্রি করতে বের হয়েছেন খুচরা বিক্রেতা
৩ / ১১
ফুটপাতে ভ্যানে সাজিয়ে রাখা নানা জাতের ফল। ফল কিনছেন কেউ কেউ
৪ / ১১
বাজারে এসেছে তরমুজ। তবে দাম বেশি। ছোট আকারের প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়
৫ / ১১
ভ্যানে কমলা সাজিয়ে রাখা হয়েছে। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা
৬ / ১১
৮০ টাকা কেজি দরে বাজারে এ জাতের বরই বিক্রি হচ্ছে
৭ / ১১
দোকান থেকে ফল কিনছেন এক ব্যক্তি
৮ / ১১
পাকা কলা নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী
৯ / ১১
ঝুড়িতে ফল রেখে ফুটপাতে বসেছেন বিক্রেতারা
১০ / ১১
প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়
১১ / ১১
ট্রাক থেকে আড়তে নামানো হচ্ছে কলা