বিশ্ব আলোকচিত্র দিবসে ছবিতে ফিরে দেখা এক বছর

১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। দিবসটি উপলক্ষে প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায় ধারণ করা গত এক বছরের ঘটনাবহুল দিনের কিছু ছবি নিয়ে এই ছবির গল্প। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে ঘটে যাওয়া এসব মুহূর্ত আলোকচিত্রীদের ক্যামেরায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন গল্প হয়ে। বিশ্ব আলোকচিত্র দিবসে সেই ছবিগুলোর মধ্য দিয়ে ফিরে দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত।

১ / ২৫
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৬ আগস্ট ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২৫
প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এক শিক্ষার্থী আহত হন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, ২৭ আগস্ট ২০২৫
ছবি: সাজিদ হোসেন
৩ / ২৫
কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের স্বজনদের আহাজারি। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে, ১৪ অক্টোবর ২০২৫
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৫
ভূমিকম্পে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। ২১ নভেম্বর ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৫
চিড়িয়াখানার খাঁচা থেকে ডেইজি নামের একটি সিংহী বাইরে বেরিয়ে আসে। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চিড়িয়াখানার ভেতরে নিরাপদে অবস্থান করার পর চেতনানাশক প্রয়োগ করে সিংহীটিকে অক্ষত অবস্থায় আবার খাঁচায় ফিরিয়ে আনা হয়। জাতীয় চিড়িয়াখানা, ৫ ডিসেম্বর ২০২৫
ছবি: দীপু মালাকার
৬ / ২৫
আকাশে ছাতার মতো প্যারাস্যুট মেলে নেমে আসছেন একের পর এক প্যারাট্রুপার। ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবি: দীপু মালাকার
৭ / ২৫
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ও মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করছেন মানুষ। সাভার, ১৬ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৮ / ২৫
বিক্ষোভকারীদের দেওয়া আগুনে জ্বলছে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের কার্যালয়। ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবি: সাজিদ হোসেন
৯ / ২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় মানুষের ঢল। ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবি : শুভ্র কান্তি দাশ
১০ / ২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহের খালি কফিনের ছবি তুলছেন এক ব্যক্তি। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ১ জানুয়ারি ২০২৬
ছবি: সাজিদ হোসেন
১১ / ২৫
সড়কের পাশে কবুতরকে খাবার দিচ্ছেন এক নারী। ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ২৫
সারা দেশে এলপি গ্যাসের সংকট তীব্র হওয়ায় বিকল্প হিসেবে মাটির চুলার চাহিদা বেড়েছে। বুড়িগঙ্গা নদীর পাড়ে মাটির চুলা তৈরি করছেন এক নারী। ৩০০ থেকে ১০০০ টাকায় চুলা বিক্রি হচ্ছে এখানে। কামরাঙ্গীরচর, ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২৫
উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুনে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। স্বজনের মৃত্যুতে আহাজারি করছেন এক নারী। ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৫
জাতীয় নির্বাচনে ভোট দিতে ব্যালট নেওয়ার সময় আঙুলের ছাপ দিচ্ছেন একজন ভোটার। খিলগাঁও, ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ২৫
টিসিবির ট্রাক এলে ভিড় করেন নারী–পুরুষেরা। পণ্য নিতে হুড়োহুড়ি হলে চালক ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেন, তখন ট্রাকের পেছনে ছুটতে থাকেন কেউ কেউ। একপর্যায়ে এক নারী পড়ে যান সড়কে। উত্তরা, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: দীপু মালাকার
১৬ / ২৫
‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে আসছেন রাষ্ট্রপতি (বর্তমানে সাবেক) মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সাজিদ হোসেন
১৭ / ২৫
পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর নদী থেকে উদ্ধার করা ছেলে আশরাফুল আলমের নিথর দেহ দেখে বাবা আফসার মণ্ডলের আহাজারি। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন স্বজনেরা। দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট, ২৬ মার্চ ২০২৬
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২৫
মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য রাতে এসে লাইনে দাঁড়িয়েছেন। অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন অনেকেই। কেউ কেউ তেল পেয়েছেন ভোরে। ঢাকা, ৫ এপ্রিল ২০২৬
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২৫
জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবাহনের দীর্ঘ সারি। কালশী, ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬
ছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২৫
পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ। নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে দেশে ফেরে তাঁর কফিনবন্দী মরদেহ। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ৫ মে ২০২৬
ছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২৫
১০ মাসের সন্তান মাহাজবিকে বাঁচানো গেল না। তিন দিন আইসিইউতে চিকিৎসার পর হামে মৃত্যু হয় ছেলের। নাড়িছেঁড়া ধনের নিথর শরীরে মাথা ঠেকিয়ে কান্না যেন থামছে না মা শিউলি আক্তারের। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, ঢাকা, ৮ মে ২০২৬
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২৫
টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে হাওর এলাকার আবাদি জমি। প্লাবিত জমি থেকে ধান তুলে শহরে নিয়ে যাওয়ার পথে আবারও বৃষ্টিতে আটকা পড়েন শ্রমিকেরা। কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকায়, ১০ মে ২০২৬
ছবি: মীর হোসেন
২৩ / ২৫
তুমুল বৃষ্টির মধ্যে রেললাইন ধরে গন্তব্যে যাচ্ছেন মানুষ। টঙ্গী, গাজীপুর, ২৪ মে ২০২৬
ছবি: সাজিদ হোসেন
২৪ / ২৫
অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। ঢাকা, ২৮ মে ২০২৬
ছবি: শুভ্র কান্তি দাশ
২৫ / ২৫
হামে আক্রান্ত চার বছরের সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে প্রবেশ করছেন বাবা। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কাফরুল থেকে শিশুটিকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে নিয়ে আসা হয়। মহাখালী, ঢাকা, ২১ জুলাই ২০২৬
ছবি: মীর হোসেন