খাগড়াছড়িতে বৈসু ও গঙ্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসু’। এ উৎসবে অতীতের সব দুঃখ, গ্লানি মুছে দেশ, জাতি ও সব প্রাণীর মঙ্গল কামনা করে নদীর পাড়ে গঙ্গাদেবীকে পূজা দিয়ে উৎসব শুরু করে। গতকাল রোববার সকালে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে গঙ্গাদেবীকে পূজা দিতে নিজেদের ঐতিহ্যের পোশাক পরে এসেছিলেন শত শত ত্রিপুরা শিশু, কিশোর–কিশোরী, নর-নারী।

১ / ১০
বাঁশিতে বৈসু বৈসু, বৈসু বৈসু সুর তুলছেন এক ব্যক্তি
২ / ১০
গঙ্গাদেবীকে পূজা দেওয়ার জন্য ফুল হাতে এক কিশোরী
৩ / ১০
ঢোলের বাজনায় মুখরিত নদীর আশপাশ
৪ / ১০
ঐতিহ্যবাহী পোশাকে অন্যদের সঙ্গে এসেছে শিশুটি
৫ / ১০
বান্ধবীর খোঁপায় ফুল গুঁজে দিচ্ছে একে কিশোরী
৬ / ১০
ত্রিপুরাদের ঐতিহ্যবাহী উৎসব বৈসু উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। খাগড়াছড়ির দীঘিনালার কলেজ মোড়ে
৭ / ১০
বৈসু শোভাযাত্রায় অংশ নিয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মেয়েরা। খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার এলাকায়
৮ / ১০
গঙ্গাদেবীকে ফুল দিয়ে পূজা শেষে বাতি প্রজ্বালন করছেন ত্রিপুরা নারীরা
৯ / ১০
মাইনী নদীর পাড়ে গঙ্গাদেবীকে পূজা দিচ্ছেন ত্রিপুরা নারীরা
১০ / ১০
পূজা দিয়ে প্রার্থনায় মগ্ন এক ত্রিপুরা বৃদ্ধা