পাহাড় কেটে মানুষের বাস

বিভিন্ন সময়ে পাহাড়ধসে নিহত হয় লোকজন। এরপরও পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করা লোকজনদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পাহাড় কেটে রাস্তা করার সময় মাটি ধসে নিহত হন একজন শ্রমিক। সেখানের আশপাশের বিভিন্ন স্থানে পাহাড় কেটে বসবাস করছে শত শত লোকজন। বর্ষা এলে সেখানে ঘটতে পারে আরও বড় ধরনের দুর্ঘটনা। গত শনিবার বেলতলীঘোনা এলাকায় ছবিগুলো তোলা।

১ / ১০
পাহাড় কেটে তৈরি করা হচ্ছে সড়ক
২ / ১০
কাটা পাহাড়ে খেলায় ব্যস্ত শিশুরা
৩ / ১০
পাহাড়ের ভাঁজে ভাঁজে তৈরি করা হয়েছে টিনের ঘর
৪ / ১০
সবুজ পাহাড়ের পাদদেশে এভাবে তৈরি করা হয় ঝুঁকিপূর্ণ বসতঘর
৫ / ১০
পাহাড়ের পাশে তৈরি টিনের ঘর
৬ / ১০
উপরে উঁচু পাহাড়, ঠিক নিচেই বসতঘর
৭ / ১০
ঝুঁকিপূর্ণ এমন ঘরে বাস করছে মানুষ
৮ / ১০
পাহাড় কেটে চট্টগ্রাম সিটি করপোরেশন তৈরি করেছে ল্যাট্রিন
৯ / ১০
বসতঘর তৈরি করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয় নামফলক
১০ / ১০
পাহাড়ের একাংশ কেটে তৈরি করা ঘর