পাবনায় শীতের দাপট

সারা দেশে জেঁকে বসেছে শীত। তবে পাবনাসহ উত্তরের বেশ কিছু জেলায় শীতের তীব্রতা কিছুটা বেশি। ভারী কুয়াশার সঙ্গে বইছে শীতল হাওয়া। দিন পেরিয়ে গেলেও সূর্যের হাসিমুখের দেখা মিলছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবুও ঘরে বসে থাকার সুযোগ নেই তাঁদের। চলমান শীতের দাপটে স্থবির পাবনা জেলার সাম্প্রতিক সাময়ের শীতের কিছু ছবি দিয়ে সাজানো এই গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কনকনে শীত উপেক্ষা করে পানিতে নেমে ধানের চারা রোপণ করছেন দিনমজুরেরা।
২ / ১০
বাড়ির পাশে থাকা খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ায় চেষ্টা।
৩ / ১০
জীবিকার তাগিদে শীতের পোশাক গায়ে চাপিয়ে সাইকেল নিয়ে গন্তব্যে চলছেন তাঁরা।
৪ / ১০
মানুষের পাশাপাশি শীতে কাবু পশু–প্রাণী। শীত থেকে রক্ষায় পাটের বস্তা কেটে গরুর গায়ে বেঁধে দেওয়া হয়েছে।
৫ / ১০
ভ্যানে মালামাল নিয়ে নিজেদের গরম কাপড়ে জড়িয়ে গুটিসুটি মেরে হাটের পথে চলেছেন তাঁরা।
৬ / ১০
ফসলের খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। অন্যদিকে খেত থেকে শাক তুলে ফিরছেন দুই গৃহিণী।
৭ / ১০
তীব্র শীতে চাদরে শরীর মুড়িয়ে জবুথবু হয়ে ভ্যানগাড়িতে করে গন্তব্যে ছুটে চলা।
৮ / ১০
বাড়ির পাশের খেত থেকে শাক তুলতে এসেছেন এক নারী।
৯ / ১০
তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এসব রোগে।
১০ / ১০
একটু কম খরচে গরম কাপড় কিনতে সবাই ভিড় করেছেন রাস্তায় বসা পুরোনো কাপড়ের বাজারে।