নীরব পাঠের আসর

মুঠোফোনগুলো এক পাশে রেখে বিকেলের নরম আলোয় বইয়ের পাতায় চোখ রাখেন তরুণেরা। চারপাশে প্রকৃতির নিস্তব্ধতা, মাঝেমধ্যে শুধু পাতার শব্দ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহের ছুটির দিনে এমনই এক ঘণ্টার ‘নীরব পাঠের আসর’ বসায় শিক্ষার্থীদের সংগঠন ‘পঠিত’। মুঠোফোনের পর্দা থেকে খানিকটা দূরে সরিয়ে তরুণদের বইয়ের কাছে ফেরানোর ছোট্ট এই আয়োজন যেন ধীরে ধীরে তৈরি করছে অন্য রকম এক পাঠের অভ্যাস। নীরব পাঠের আসর নিয়েই এবারের ছবির গল্প।

১ / ১১
বিকেলের ছায়া পড়তেই পড়ার জন্য বই সাজিয়ে রাখছেন সংগঠনের কর্মীরা
২ / ১১
সংগঠনটির উদ্দেশ্য হলো সহজ শর্তে ও সাশ্রয়ী উপায়ে মাত্র ১০ টাকার বিনিময়ে পাঠকদের বই পড়তে দেওয়া
৩ / ১১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পূর্ব প্রান্তে বই পড়তে দল বেঁধে আসছেন পাঠকেরা
৪ / ১১
চলছে পাঠকদের বই বাছাইয়ের কাজ
৫ / ১১
ছোট কাগজে লেখা নীরবতা বজায় রাখুন
৬ / ১১
এখানে বই পড়তে হলে এমন কাপড়ের ওপর মুঠোফোন রেখে বসতে হয় পাঠকদের
৭ / ১১
নীরব প্রকৃতির মাঝে গোল হয়ে বসে বই পড়ছেন তাঁরা
৮ / ১১
কেউ কেউ আলাদা হয়ে বসেও বই পড়েন
৯ / ১১
সংগঠনটির সংগ্রহে আছে নানা রকমের প্রায় ৫০০ বই
১০ / ১১
পাটের তৈরি একটি ব্যানারে লেখা সংগঠনের নামসহ নানা স্লোগান
১১ / ১১
২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাতজন শিক্ষার্থী এ উদ্যোগের পেছনে সক্রিয়ভাবে কাজ করছেন