ফুটপাত কার

যেখানে মানুষের হাঁটার কথা, সেই ফুটপাত দখল করে নিচ্ছে অটোরিকশা ও মোটরসাইকেল। যানজট এড়াতে কিংবা সময় বাঁচানোর অজুহাতে চালকেরা ফুটপাত ব্যবহার করেই যাচ্ছেন। এতে প্রতিদিনই পথচারী—বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীরা ঝুঁকির মুখে পড়ছেন। আইন থাকলেও প্রয়োগের দুর্বলতা এবং নজরদারির অভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ফুটপাতে দেখা যাচ্ছে এমন চিত্র।

১ / ৭
ফুটপাতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে।
২ / ৭
সড়ক ছেড়ে ফুটপাত দিয়ে চলছে একটি অটোরিকশা। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে।
৩ / ৭
ফুটপাত দিয়ে অহরহ চলছে মোটরসাইকেল। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে।
৪ / ৭
সড়কের পরিবর্তে ফুটপাত ব্যবহার করছে অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির শংকরে।
৫ / ৭
সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল ফুটপাত দিয়ে চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে।
৬ / ৭
সড়কে যানজট দেখে ফুটপাতে মোটরসাইকেলচালকেরা। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে।
৭ / ৭
পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ফুটপাতে মোটরসাইকেল তুলে দিয়েছেন এক চালক। গতকাল রোববার রাজধানীর বাংলামোটরে।