বিশাল আকৃতির ষাঁড়, রঙিন পাখি, সব কিন্তু বিক্রির জন্য নয়

দুম্বা, ষাঁড়, ডরপার, ম্যাকাওসহ নানা জাতের পশু–পাখি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে প্রাণিসম্পদ মেলা। মেলায় ভিড় করছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ।

কেউ দেখছেন বিশাল আকৃতির ষাঁড়, কেউ মুগ্ধ হচ্ছেন রঙিন পাখির সৌন্দর্যে। এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। মোট ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়নে মেলা জমে উঠেছে।

মেলায় আনা পশু-পাখির অনেকগুলো বিক্রির জন্য, কোনো কোনোটি আবার শুধু প্রদর্শনের জন্য। মেলা নিয়ে এবারের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
রাজস্থানি কনকারাজ বড় শিংওয়ালা সাদা ষাঁড়টি প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
২ / ১৬
ম্যাকাও পাখির বসতি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন বনে। ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে ও পেরুর বনাঞ্চলে এই পাখি দেখা যায়। প্রদর্শনীতে স্ট্যান্ডের ওপর বসে পাখিটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Sazid Hossain
৩ / ১৬
বাদামি ও কালো রঙের বিশাল আকৃতির শাহিওয়াল ষাঁড় দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
৪ / ১৬
কালো রঙের বিশাল আকৃতির শাহিওয়াল ষাঁড় প্রদর্শনীতে দড়ি ধরে ঘুরিয়ে দেখাচ্ছেন আয়োজকেরা।
৫ / ১৬
পলিশ ফ্রিজেল হলো একধরনের শৌখিন বিদেশি জাতের মুরগি, যেটি মাথার ঝুঁটি এবং শরীরের কোঁকড়ানো পালকের জন্য পরিচিত।
৬ / ১৬
সাদা-কালো ছোপ ছোপ দাগযুক্ত রঙের বিশাল আকৃতির পাকড়া ষাঁড় গরু প্রদর্শনীতে আনা হয়েছে।
৭ / ১৬
স্ফিংস বিড়াল, যা কানাডিয়ান স্ফিংস নামেও পরিচিত। প্রদর্শনীতে খাঁচার ভেতর দাঁড়িয়ে আছে লাল টাই পরে।
৮ / ১৬
প্রদর্শনীতে আনা অস্ট্রেলিয়ান ক্রস ষাঁড় ছুয়ে দেখছেন এক দর্শনার্থী।
৯ / ১৬
একটি পুরুষ গোল্ডেন ফিজ্যান্ট প্রদর্শনীতে খাঁচার ভেতর বসে আছে।
১০ / ১৬
শাহিওয়াল, ব্রাহমাসহ বিভিন্ন প্রজাতির গরু দেখতে আসছেন দর্শনার্থীরা।
১১ / ১৬
মহিষের মার্বেল রঙের চোখ দর্শনার্থীদের নজর কাড়ছে।
১২ / ১৬
ব্রাহমা মুরগি।
১৩ / ১৬
কয়েক সারি করে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন জাতের গরু।
১৪ / ১৬
মেলা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।
১৫ / ১৬
প্রদর্শনীতে রাখা হয়েছে কালো রঙের বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল।
১৬ / ১৬
বাঁ পাশেরটি পমেরানিয়ান এবং ডান পাশেরটি হ্যাভানিজ জাতের কুকুর। প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণ বাড়িয়েছে বিভিন্ন জাতের পোষা কুকুর।