পাথর আর কাশফুলে শরতের জাফলং

সিলেটের জাফলংয়ে পাহাড়, পাথর আর পিয়াইন নদ ঘিরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে শরতে এ দৃশ্য বদলে যায়। বর্ষার পানি কমে পিয়াইন নদে জেগে ওঠে পাথরের বিস্তীর্ণ স্তূপ। সেই বালু-পাথরের ফাঁকে ফাঁকে ফুটে ওঠে সাদা কাশফুল। পাহাড়ের সবুজ পটভূমিতে সাদা কাশফুল, পাথর আর নদীর জল মিলে তৈরি হয় আলাদা এক সৌন্দর্য।

১ / ১১
শরতে পিয়াইন নদে পানি কমে জেগে ওঠা বালু-পাথরের বিস্তীর্ণ প্রান্তরে ফুটে আছে সাদা কাশফুল
২ / ১১
পাথরের ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে শরতের কাশফুল
৩ / ১১
নদে পানি কম, বসেছে দোকানপাট, চর ধরে হাঁটছেন পর্যটকেরা
৪ / ১১
পানি কমে পিয়াইন নদ এখন সরু খাল
৫ / ১১
জল-পাথরের ওপর দিয়ে হাঁটছেন পর্যটক
৬ / ১১
নদের একদিকে পাথরের স্তূপ, অন্য পাশে চলছে নৌকা
৭ / ১১
পিয়াইন নদে নৌকায় ঘুরে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
৮ / ১১
পাথর আর কাশফুলে শরতে বদলে গেছে পিয়াইন নদের চেনা দৃশ্য
৯ / ১১
জাফলংয়ের মায়াবী ঝরনার পানি নেই। তবু পর্যটকেরা ঝরনা দেখতে এসেছেন
১০ / ১১
স্বচ্ছ জলে সময় কাটাচ্ছেন পর্যটকেরা
১১ / ১১
পিয়াইন নদে নৌকায় ঘুরে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা