বন্ধুদের সঙ্গে, সংবর্ধনা নিতে

সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বসেছে কৃতী শিক্ষার্থীদের মেলা। আজ বুধবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজন। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার কৃতী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—

১ / ১০
অনুষ্ঠানস্থলে ঢোকার মুখে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখা হচ্ছে
২ / ১০
উপহার নেওয়ার বুথের সামনে শিক্ষার্থীদের লম্বা সারি
৩ / ১০
সংবর্ধনায় এসে বন্ধু-সহপাঠীদের দলবেঁধে ছবি তোলা
৪ / ১০
স্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখেছে কৃতী শিক্ষার্থীরা
৫ / ১০
ফ্যান্টাসি কিংডমের জলাশয়ে মাছকে খাবার দিচ্ছে তারা
৬ / ১০
বিভিন্ন রাইডে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা
৭ / ১০
রাইডে চেপে শিক্ষার্থীদের উল্লাস
৮ / ১০
একসঙ্গে সংবর্ধনায় এসে ৯ বন্ধুর সেলফি
৯ / ১০
মজার মজার বিভিন্ন খেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা
১০ / ১০
রাইডে চড়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা