খোঁড়াখুঁড়ি ও কাদাপানিতে তীব্র যানজট, দুর্ভোগে বন্দরনগর

চট্টগ্রাম নগরের আরাকান সড়কের বাহির সিগন্যাল মোড়। বৈদ্যুতিক তার বসাতে সড়কটি খোঁড়া হয়েছিল। কিন্তু কাজ শেষে তা ঠিকঠাক মেরামত করা হয়নি। ফলে এখন সেখানে কাদাপানির একাকার অবস্থা। সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জরুরি সেবার গাড়িও এই জট থেকে রেহাই পাচ্ছে না।

১ / ৮
আরাকান সড়কের বাহির সিগন্যাল মোড়ে বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন
২ / ৮
খোঁড়াখুঁড়ির পর সংস্কার না করায় সড়কে জমে আছে কাদাপানি
৩ / ৮
বাহির সিগন্যাল মোড়ে জমে থাকা পানি
৪ / ৮
যানজটে গাড়ি এগোচ্ছে না, তাই হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন যাত্রীরা
৫ / ৮
সড়কের মাঝখানে পড়ে আছে বালু
৬ / ৮
প্রতিদিন এমন দীর্ঘ যানজট লেগে থাকে
৭ / ৮
সড়কের দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি
৮ / ৮
যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও