ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

রাজধানীর শ্যামলীর পদচারী-সেতুটি দীর্ঘদিন হলো ভেঙে ফেলা হয়েছে। পদচারী-সেতু না থাকায় চলন্ত গাড়ির সামনে দিয়েই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের। এ এলাকার আশপাশে সরকারি বিভিন্ন দপ্তর ও হাসপাতাল থাকায় সাধারণ মানুষের চলাচলও বেশি। বৃহস্পতিবার সকালে সেখানকার সরেজমিন চিত্র নিয়ে এবারের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রাজধানীর শ্যামলীর পদচারী–সেতুটি দীর্ঘদিন হলো ভেঙে ফেলা হয়েছে
২ / ৯
চলন্ত গাড়ির সামনে দিয়েই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের
৩ / ৯
শ্যামলীর পদচারী–সেতুটি না থাকায় বিপাকে পথচারীরা
৪ / ৯
পথচারীদের সড়ক পারাপারে সাহায্য করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য
৫ / ৯
একজনের সহযোগিতা নিয়ে সড়ক পার হচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক নারী
৬ / ৯
শিশুকে কোলে করে সড়ক পার হওয়ার জন্য অপেক্ষায় এক পথচারী
৭ / ৯
পথচারী পারাপারে সড়কে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট
৮ / ৯
এভাবে রাস্তা পার হতে গিয়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
৯ / ৯
ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে পথচারীদের