নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় সোমবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে দেশের অনেকে জেলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ উৎসবের আয়োজন করা হবে। সোমবারের আয়োজনের কিছু মুহুর্ত নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

১ / ৯
নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো স্টলে খেলার জন্য লাইনে দাঁড়িয়েছে কৃতী শিক্ষার্থীরা ছবি: মুক্তার হোসেন
২ / ৯
শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: মুক্তার হোসেন
৩ / ৯
শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলতে ব্যস্ত কৃতী শিক্ষার্থীরা। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: মুক্তার হোসেন
৪ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে মেয়ে কানিতা তাসনিম জিনিয়ার অনুপস্থিতিতে মঞ্চে এসে অনুভূতি প্রকাশ করেন তাঁর মা ডালিয়া নওশীন। সন্তানের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পিরোজপুর উপজেলা অডিটোরিয়ামে
ছবি: প্রথম আলো
৫ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পিরোজপুর বন্ধুসভার সদস্যরা। পিরোজপুর উপজেলা অডিটোরিয়ামে
ছবি: প্রথম আলো
৬ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে ফটোবুথে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। পিরোজপুর উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো
৭ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। বাগেরহাট স্বাধীনতা উদ্যানে
ছবি: প্রথম আলো
৮ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের সাফল্যের গল্প ও আগামীর স্বপ্নের কথা জানাচ্ছেন এক শিক্ষার্থী
ছবি: প্রথম আলো
৯ / ৯
জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে অনেক দিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে হাসি-আনন্দ ও ছবি তোলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো