খোলা আকাশের নিচে রাসায়নিক কনটেইনার

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে ঢোকার ডান পাশেই কেমিক্যাল শেড (রাসায়নিক পণ্য রাখার নির্দিষ্ট জায়গা)। সেখানে খোলা আকাশের নিচে পড়ে আছে রাসায়নিক রাখা অসংখ্য কনটেইনার। রয়েছে রাসায়নিক পদার্থের অনেক পুরোনো কনটেইনারও। রোদ-বৃষ্টিতে সেসব কনটেইনার নষ্ট হয়ে গলে বের হচ্ছে নানা রাসায়নিক পদার্থ। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খোলা আকাশের নিচে পড়ে থাকা রাসায়নিক কনটেইনার নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
রাসায়নিক বের হওয়ায় কনটেইনারের আশপাশে যাতায়াত বন্ধে রাখা হয়েছে প্লাস্টিকের প্রতিবন্ধক
২ / ৯
রাসায়নিক বের হয়ে ভিন্ন রং ধারণ করেছে মেঝে
৩ / ৯
রাসায়নিক পদার্থ গলে এভাবে গড়িয়ে পড়ছে নালায়
৪ / ৯
সারিবদ্ধভাবে রাখা রাসায়নিক কনটেইনার
৫ / ৯
কনটেইনার থেকে বের হচ্ছে রাসায়নিক পদার্থ
৬ / ৯
কনটেইনার ভেঙে বের হয়ে গেছে রাসায়নিক রাখা বস্তা
৭ / ৯
দীর্ঘদিন পড়ে থাকায় রাসায়নিকের প্রভাবে নষ্ট হয়ে গেছে কনটেইনার
৮ / ৯
গলে বের হওয়া রাসায়নিক পদার্থের স্তর
৯ / ৯
রাসায়নিক পদার্থের দুর্গন্ধ থেকে বাঁচতে নাক চেপে হাঁটছেন পথচারী