যন্ত্রাংশ ঘোষণা দিয়ে দামি গাড়ি আমদানি

ব্যবহৃত যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বন্দরে আসা ৪টি গাড়ি ও দুটি গাড়ির যন্ত্রাংশের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের পিসিটিতে সংবাদ সম্মেলনে এসব গাড়ি ও যন্ত্রাংশ দেখানো হয়। ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে ৩ স্তরে গাড়িগুলো আনা হয়। শুল্ক–করসহ এসব গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা। Lexus LX 600, Lexus SC 430, BMW M5 মডেলের গাড়ি রয়েছে সেখানে।

১ / ১০
লেক্সাস গাড়িটির যন্ত্রাংশ খুলে আনা হয়েছিল
২ / ১০
সাজিয়ে রাখা লেক্সাস গাড়ি
৩ / ১০
গাড়ির মাঝখানে কেটে রাখা হয়েছে যন্ত্রাংশ
৪ / ১০
মাঝখানে কেটে আনা হয় গাড়িটি
৫ / ১০
নীল রঙের বিএমডব্লিউ
৬ / ১০
এভাবে খুলে আনা হয় গাড়িগুলো
৭ / ১০
চাকা থেকে শুরু করে সব খুলে আনা হয়েছে
৮ / ১০
ছবি তুলতে ব্যস্ত একজন
৯ / ১০
কনটেইনারের ভেতরে এভাবে ঝুলিয়ে আনা হয় গাড়িগুলো
১০ / ১০
সারিবদ্ধভাবে রাখা হয়েছে গাড়িগুলো