জ্বালানিসংকটে ভোগান্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বিশ্ব জ্বালানির বাজারে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটিয়েছে। ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল ও গ্যাস পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্লালানি তেলের সংকটে বিদ্যুৎ, কৃষি, পরিবহন, রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানা ক্ষতির মুখে পড়েছে। জ্বালানিসংকটে  বিড়ম্বনা নিয়ে ছবির গল্প

১ / ৯
দুপুর ১২টায় তেল দেওয়ার কথা, সিরিয়ালে দাঁড়িয়েছেন রাত ২টায়। অপেক্ষার একপর্যায়ে মোটরসাইকেলে পা তুলে বসে আছেন চালক। শরেয়ারতল রংপুর, ১৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২ / ৯
তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। শরেয়ারতল রংপুর, ১৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
জ্বালানি তেলের অপেক্ষায় তেলের গ্যালন নিয়ে লাইন ধরে পেট্রলপাম্পে কৃষকেরা। সুবর্ণ সারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৬ এপ্রিল
ছবি: আরিফুল গণি
৪ / ৯
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় দুই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেন। ঠাকুরাকোনা, নেত্রকোনা, ১৬ এপ্রিল
ছবি:  প্রথম আলো
৫ / ৯
পাম্পে ‘পেট্রল নাই’ ও ‘অকটেন নাই’ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গোকুল, বগুড়া, ১৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৬ / ৯
জ্বালানি তেলের জন্য অপেক্ষা। এটি এখন নিত্যদিনের ভোগান্তি। নতুন রাস্তা মোড়, খুলনা, ১৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
সকাল থেকে দুপুর—তবু মেলে না তেল। নতুন রাস্তা মোড়, খুলনা, ১৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৯
ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনকারীদের কাছে জ্বালানি তেল বিক্রি করছে কয়েকটি পাম্প। মোহাম্মদপুর, অসাদগেট, ঢাকা, ১৬ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
৯ / ৯
পাম্পে তেল না থাকার কারণে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ক্রিসেন্ট লেক রোড, ঢাকা, ১৬ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন