রং ফিরছে জুলাই গ্রাফিতিতে
জুলাই গণ-অভ্যুত্থানে গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। দুই বছর আগে আঁকা দেয়ালের সেই ছবি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে পড়ে। সেগুলো সংরক্ষণে কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের গ্রাফিতিগুলো রং করার পাশাপাশি পুনর্লিখন হচ্ছে। আজ শনিবার এই কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ১ থেকে ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতিগুলো আবার রঙিন করবেন শিক্ষার্থী ও শিল্পীরা। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল। এবার তার দুই বছর পূর্তি হচ্ছে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০