দুর্গম চরে শিক্ষার লড়াই

যমুনার দুর্গম চরে বসবাস করা শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া মানে প্রতিদিন একধরনের যুদ্ধ। কারও হাতে বই, কারও কাঁধে ব্যাগ—তবু হেঁটে কিংবা খেয়ানৌকায় নদী পেরিয়ে স্কুল–কলেজে পৌঁছাতে হয় তাঁদের। প্রখর রোদ, কাদামাটি কিংবা ঝুঁকিপূর্ণ নৌযাত্রা—সব বাধা পেরিয়ে শিক্ষার আলো ধরার জন্য এই পথচলা। বগুড়ার সোনাতলার পাকুল্লা মির্জাপুর এলাকায় খেয়াঘাট হয়ে চরের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের এমন মুহূর্ত ধরা পড়েছে সাম্প্রতিক এই ছবিতে।

১ / ৯
দল বেঁধে খেয়াঘাটের দিকে চলেছে শিক্ষার্থীরা
২ / ৯
এক শিক্ষার্থীকে নৌকায় উঠতে সহায়তা করছে অন্যরা
৩ / ৯
চরে প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী
৪ / ৯
এভাবে ঝুঁকি নিয়ে নৌকায় চেপে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়
৫ / ৯
নৌকায় উঠছে একদল শিক্ষার্থী
৬ / ৯
শিক্ষার্থী ও যাত্রীদের নিয়ে যমুনা নদীতে ছুটে চলছে নৌকা
৭ / ৯
ঘাটে ভিড়েছে নৌকা, এখন বাড়ি ফেরার পালা শিক্ষার্থীদের
৮ / ৯
হেঁটে চর পেরিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা
৯ / ৯
দীর তীর ঘেঁষে হেঁটে ফিরছে শিক্ষার্থীরা