বাহারি নকশার খাট

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল এলাকা ও আশপাশের সুলতানপুর, মিরপুর, আমনিচুকাই ও দেওনাই গ্রামকে ঘিরে গড়ে উঠেছে প্রায় শতাধিক আসবাবপত্রের কারখানা। বসানো হয়েছে করাতকল। সেখানে কাঠ কেটে তা দিয়ে বানানো হয় বাহারি নকশার খাট। পরবর্তী সময় পাইকারি ব্যবসায়ীরা সেসব কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। সম্প্রতি সুলতানপুর ও কাগইল এলাকার কারখানাগুলো ঘুরে ছবিগুলো তোলা—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
আসবাবপত্র বানানোর আগে কাটার জন্য করাতকলে কাঠ এনে রাখা হয়েছে।
২ / ৯
মেশিনের সাহায্যে মাপমতো কাঠ কাটছেন শ্রমিকেরা।
৩ / ৯
খাট তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রি।
৪ / ৯
হাতুড়ি-বাটাল দিয়ে কাঠে নকশা করছেন কাঠমিস্ত্রি।
৫ / ৯
মেশিনে কাঠ মসৃণ করে নিচ্ছেন একজন মিস্ত্রি।
৬ / ৯
খাটে ফুটিয়ে তোলা নকশা নিখুঁত করার কাজ করা হচ্ছে।
৭ / ৯
খাটে নকশা করার কাজে ব্যস্ত কাঠমিস্ত্রিরা।
৮ / ৯
কাঠের ওপর ফুটিয়ে তোলা হয়েছে ফুলের নকশা।
৯ / ৯
খাট বানানোর পর শেষ মুহূর্তে রাঙিয়ে নিচ্ছেন একজন মিস্ত্রি।