বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রকোপ

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম ও প্রত্যন্ত কুরুকপাতা এলাকায় টিকার অভাবে হামের প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত শিশু-কিশোর শিক্ষার্থীরা চিকিৎসা নিতে ভিড় করছে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল থেকে দলে দলে আক্রান্ত রোগীরা এসে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) তোলা ছবি।

১ / ১০
লোডশেডিং চলছে। রোগী ছেলের বিছানার পাশে বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন বাবা
২ / ১০
হাতে ক্যানুলা দিয়ে শুয়ে আছে এক কিশোর
৩ / ১০
মায়ের কোলে ক্লান্ত শরীরে এক শিশু
৪ / ১০
অভিভাবকেরা আক্রান্ত শিশুদের নিয়ে চিকিৎসা নিতে এসেছেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
৫ / ১০
হাম রোগের পরীক্ষার জন্য শিশুকে কোলে নিয়ে ফটকের সামনেই বসে আছে মা
৬ / ১০
শিশুর হামের উপসর্গ আছে কি না, সেটা নির্ণয় করছেন এক চিকিৎসক
৭ / ১০
রোগীর মধ্যে উপসর্গ দেখে ওষুধপত্র লিখে দিচ্ছেন এক চিকিৎসক
৮ / ১০
হামে আক্রান্ত সন্তানের জ্বর আর গরম কমাতে ট্যাপের পানি দিয়ে শরীর ধুয়ে দিচ্ছেন বাবা
৯ / ১০
হামে আক্রান্ত এক শিশুকে স্যালাইন দিচ্ছেন এক নার্স
১০ / ১০
স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা না পেয়ে ফটকের সামনেই শুয়ে পড়েছে এক শিশু