শস্য ফলাতে তাঁদের ছুটে চলা

হেমন্তের শুরুতেই তিস্তার পানি কমেছে। জেগে উঠেছে চর। পলি জমে থাকা চরে আবাদও হয় ভালো। তাই শস্য ফলাতে চাষিরা এখন চরের দিকে ছুটে চলেছেন। আলু, মিষ্টিকুমড়াসহ নানা শস্য চাষে সকাল থেকে চাষাবাদের নানা উপকরণ নিয়ে ছুটছেন তিস্তাতীরবর্তী মানুষ। হেঁটে, নৌকায় বা পানি পেরিয়ে দলে দলে চরের দিকে ছুটে চলেছেন তাঁরা। তিস্তাপারের মানুষের এই ছুটে চলার ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক এলাকা থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সকালে ঘোড়ার গাড়িতে করে আলুর বীজ নিয়ে যাচ্ছেন কৃষক
২ / ১২
কাঁধে লাঙল নিয়ে হেঁটে চরে যাচ্ছেন কৃষক
৩ / ১২
নদীর পাশে জড়ো হওয়া পানি আর বালুতে হেঁটে চলেছেন একদল কৃষক
৪ / ১২
হাঁটু পানি পেরিয়ে চরে যাচ্ছেন কৃষকেরা
৫ / ১২
নৌকায় চড়তে এগিয়ে চলেছেন দুই কৃষক
৬ / ১২
নৌকা ছেড়ে দিচ্ছে, তাই দৌড়ে নাগাল ধরতে চেষ্টা
৭ / ১২
নৌকাভর্তি কৃষক
৮ / ১২
নৌকার জন্য অপেক্ষা
৯ / ১২
নৌকা কখন আসবে, সে অপেক্ষায় একদল কৃষক
১০ / ১২
দুপুরের খাবার সঙ্গে নিয়ে যাচ্ছেন এই চাষি
১১ / ১২
নৌকার অপেক্ষায় বসে আছেন একদল কৃষক
১২ / ১২
কেউ বা ব্যক্তিগত নৌকায় চরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন