উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের সব স্টেশন চালু হলো। আজ শুক্রবার সকালে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়। সকাল সাড়ে আটটার পর থেকে স্টেশন দুটিতে ট্রেন থামতে শুরু করেছে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত আসা-যাওয়া করতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে যাত্রীদের। ৫ এপ্রিল থেকে বেলা দুইটা পর্যন্ত ছয় ঘণ্টা ট্রেন চলবে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কাউন্টার থেকে টিকিট কিনছেন যাত্রীরা।
২ / ১০
শেওড়াপাড়া স্টেশনে টিকিট কিনে আনন্দিত এক শিশু।
৩ / ১০
স্টেশনে মেট্রোরেল আসার অপেক্ষায় যাত্রীরা।
৪ / ১০
মেট্রোরেল আসার পর ছবি তুলছেন যাত্রীরা।
৫ / ১০
বৃদ্ধ এক নারীকে মেট্রোরেলে উঠতে সাহায্য করছেন এক আনসার সদস্য।
৬ / ১০
বড়দের সঙ্গে উঠেছে শিশুরাও।
৭ / ১০
সপরিবার গন্তব্যে যাচ্ছেন অনেকেই।
৮ / ১০
কোলের শিশুকে নিয়ে স্টেশনে সেলফি তুলছেন এক ব্যক্তি।
৯ / ১০
স্টেশনের মেঝে পরিষ্কার করছেন এক পরিচ্ছন্নতাকর্মী।
১০ / ১০
খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ স্টেশন।