মনোমুগ্ধকর ফয়’স লেকে আনন্দ-উচ্ছ্বলতা

পাহাড় আর বৃক্ষরাজিতে ঘেরা চারপাশ। মাঝে শান্ত জলের লেক। সেই লেকে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতেই পাওয়া যেতে পারে বুনো হরিণ কিংবা গুইসাপের দেখা। চট্টগ্রাম শহরের পাহাড়তলীর ৩৩৬ একর জায়গার ওপর গড়ে ওঠা এই বিনোদনকেন্দ্রের নাম ফয়’স লেক। পর্যটকেরা সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করতে পারেন রোমাঞ্চকর সব রাইডও। ছবিগুলো শুক্রবার তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
সবুজ পাহাড়ের মাঝে শান্ত জলের লেক।
২ / ৯
লেকে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকেরা।
৩ / ৯
বিনোদনকেন্দ্রটির বেজক্যাম্পে আছে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির নানা কার্যক্রম।
৪ / ৯
কলাগাছে ভর দিয়ে লেকের পানিতে ভাসছেন একজন।
৫ / ৯
লেকের পানিতে প্যাডেল নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকেরা।
৬ / ৯
বিনোদনকেন্দ্রটির সি-ওয়ার্ল্ডে পানিতে ঝাঁপাঝাঁপি করছে শিশুরা।
৭ / ৯
বিভিন্ন রাইড উপভোগ করছেন পর্যটকেরা।
৮ / ৯
ওয়েভ পুলে আনন্দে মেতেছে এক শিশু।
৯ / ৯
রাইডে মজা করছেন পর্যটকেরা।