নিয়ন্ত্রণহীন ব্যাটারি রিকশাকে থামাবে কে

দেশে ব্যাটারি রিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। বেপরোয়াভাবে চলা এই রিকশাগুলো উঠে যাচ্ছে মহাসড়কেও। সেখানে দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে স্বল্পগতির, হালকা এই যানের চলাচল দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। সেই ব্যাটারি রিকশার চালকদের নিয়ম না মানার প্রবণতা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। রাজধানীর উপকণ্ঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানের দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

১ / ৭
ঢাকা-নারায়ণগঞ্জ এক্সপ্রেসওয়ের দনিয়া এলাকায় সড়ক বিভাজকে থাকা নির্দেশনা উপেক্ষা করে চলছে ব্যাটারিচালিত রিকশা।
২ / ৭
এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির বাস ও ধীরগতির অটোরিকশার পাশাপাশি চলাচলে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।
৩ / ৭
মহাসড়কের মূল লেনে উল্টো পথে ঢুকে পড়ছে মালবাহী ভ্যান ও রিকশা, বাড়ছে যানজট ও বিশৃঙ্খলা।
৪ / ৭
ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও অনেক জায়গায় নিয়ন্ত্রণের বাইরে ব্যাটারিচালিত রিকশার চলাচল।
৫ / ৭
মহাসড়কে উঠে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, কোনো কোনোটি আবার চলছে উল্টো পথে।
৬ / ৭
অনিবন্ধিত এসব ব্যাটারিচালিত রিকশা অনেক সময় উল্টো পথে চলাচল করে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
৭ / ৭
সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে অন্য পাশে আসছেন ব্যাটারিচালিত রিকশার এক চালক।