শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েক দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশসহ আশপাশের সড়ক পানি ছিটিয়ে পরিষ্কার করা হয়। তা শুকানোর পর শুরু হয় রং করার কাজ। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকেরা মিলে কাজটি করছেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় এনে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একুশের প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই শুরু হবে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

১ / ১০
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে চলছে আলপনার কাজ
২ / ১০
অমর একুশে উপলক্ষে রংতুলির আঁচড় পড়ছে সড়কে
৩ / ১০
ছোট ছোট দলে বিভক্ত হয়ে পুরো সড়কে আলপনা আঁকছেন শিল্পীরা
৪ / ১০
লম্বাকৃতির আলপনার বিভিন্ন অংশে চলছে রংতুলির কাজ
৫ / ১০
ছোট্ট শিশুটির ইচ্ছা হলো রং করবে
৬ / ১০
আলপনায় রং বসানোর কাজে ব্যস্তু তিনজন
৭ / ১০
কেন্দ্রীয় শহীদ মিনারে আঁকা হচ্ছে আলপনা। রয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা
৮ / ১০
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলপনা
৯ / ১০
নিরাপত্তার কাজে ব্যস্ত র‌্যাবের সদস্যরা
১০ / ১০
পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এখন প্রস্তুত শ্রদ্ধা নিবেদনের জন্য