শতবর্ষী গাছে পাখির কলোনি

বগুড়ার শিবগঞ্জের বিহারহাট এখন পাখিদের স্বর্গরাজ্য। শতবর্ষী পাকুড়গাছে আশ্রয় নিয়েছে শত শত শামুকখোলসহ নানা প্রজাতির পাখি। ২০১৩ সাল থেকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’ এই পাখি সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এখন পুরো গ্রামই পাখির অভয়ারণ্য রক্ষায় একত্র, যেখানে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। বিহারহাটে পাখির এই কলতান শুনতে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। পাখি কলোনি নিয়ে এবারের এই ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
প্রাচীন পাকুড়গাছের মগডালে আশ্রয় নিয়েছে শামুকখোল পাখি
২ / ৯
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় পাখির কিচিরমিচির আর ওড়াউড়ি
৩ / ৯
বিহারহাটের শতবর্ষী এই গাছের ডালে ডালে গড়ে উঠেছে পাখির নিরাপদ আশ্রয়স্থল
৪ / ৯
এখানে পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ
৫ / ৯
অলস সময় কাটাচ্ছে পাখিগুলো
৬ / ৯
আপন নীড়ে শামুকখোল পাখি
৭ / ৯
২০১৩ সাল থেকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’ এই পাখি সুরক্ষায় কাজ করে যাচ্ছে
৮ / ৯
বিহারহাটের প্রাচীন জনপদ
৯ / ৯
পড়ন্ত বিকেলে পাখিরা ফিরে যায় আপন নীড়ে