বান্দরবানে পাড়াবনে কাটা পড়ছে শতবর্ষী গাছ

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাংগু মৌজা। সেখানে পামিয়া ম্রোপাড়া, তন্তুইপাড়া, নামচাকপাড়া, কাকইপাড়া, আদুইপাড়াসহ ম্রো জাতিগোষ্ঠীর হাজার মানুষের বাস। তাঁদের খাওয়ার পানির প্রধান উৎস ব্যাঙঝিরি। ঝিরিতে পানি এখন নেই। প্রায় দুই শ একর বনের আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে বন উজাড়।

দীর্ঘ দুই বছর অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ, ঝিরির পানিপ্রবাহ বন্ধ এবং শতবর্ষী মাতৃগাছ কেটে নেওয়ার কারণে পুরো এলাকার জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে বিশাল পাহাড় কেটে তৈরি করা হয়েছে ট্রাক চলাচলের উপযোগী রাস্তা। এই রাস্তা ব্যবহার করে ট্রাক দিয়ে নিয়মিত কাঠ পরিবহন করা হচ্ছে। রাস্তার দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে বিশাল আকৃতির গাছের গুঁড়ি।

১ / ৯
পাহাড় কেটে তৈরি করা হয়েছে ট্রাক চলাচলের উপযোগী রাস্তা
২ / ৯
পাহাড়ের বুকে নীরব কাটা গাছের অংশ
৩ / ৯
গাছ পরিবহন করতে পাহাড়গুলো কেটে নতুন কাঁচা রাস্তা বানানো হয়েছে
৪ / ৯
রাস্তার দুই পাশে পড়ে আছে কড়ইগাছের অবশিষ্ট অংশ
৫ / ৯
ঝিরির দুই পাশে রাখা গাছের গুঁড়ি
৬ / ৯
বন উজাড় ও ঝিরির প্রবাহ বন্ধ করে রাস্তা বানিয়ে বিভিন্ন প্রজাতির গাছে ধ্বংসস্তূপের চিত্র
৭ / ৯
শতবর্ষী মাতৃগাছ কেটে নেওয়ার কারণে পুরো এলাকার জীববৈচিত্র্য আজ হুমকির মুখে
৮ / ৯
করাত মেশিন হাতে এক শ্রমিক
৯ / ৯
বিভিন্ন প্রজাতির গাছের গায়ে শুধু মেশিন করাতের দাগ