বৃষ্টিতে দুর্ভোগ, বৃষ্টিতে আনন্দ

ভরা বর্ষায় টানা কয়েক দিন বৃষ্টি চলছে, তাতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান পানি, কোথাও কাদামাখা ভাঙা সড়ক। কর্মস্থলে যাওয়া, স্কুলে পৌঁছানো কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন নগরবাসী। পুরান ঢাকার জুরাইন থেকে শুরু করে হোসেনি দালান-সংলগ্ন এলাকা, শান্তিনগর, নিউমার্কেট, গ্রিন রোড ও পল্লবী—বৃষ্টির দিনে রাজধানীর নানা প্রান্তে ধরা পড়েছে একই চিত্র। এসবের মধ্যে আবার বৃষ্টিতে ভেজার আনন্দও রয়েছে।

১ / ১৫
রিকশায় বসেই বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখছেন এক নারী। রাজধানীর শান্তিনগর এলাকায়।
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৫
বৃষ্টি থামার অপেক্ষার সুযোগ নেই। টানা বর্ষণের মধ্যেই রিকশায় গন্তব্যে ছুটছেন নগরবাসী। শান্তিনগর এলাকায়।
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৫
বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। শান্তিনগর, ঢাকা।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৫
পুরান ঢাকার হোসেনি দালান–সংলগ্ন এলাকায় বৃষ্টির পানি ঠেলে চলছেন মোটরসাইকেল আরোহী।
ছবি: মীর হোসেন
৫ / ১৫
টানা বৃষ্টিতে পুরান ঢাকার হোসেনি দালান–সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
ছবি: মীর হোসেন
৬ / ১৫
হোসেনি দালান–সংলগ্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে এলাকাবাসী।
ছবি: মীর হোসেন
৭ / ১৫
গেণ্ডারিয়ায় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা।
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
বৃষ্টি থেকে শিশুকে বাঁচতে প্লাস্টিকের বাটি মাথায় নিয়ে চলা। গেন্ডারিয়া রেলস্টেশনে।
ছবি: দীপু মালাকার
৯ / ১৫
বৃষ্টির মধ্যে এ যেন ছাতার মিছিল। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ঢাকা কলেজের ফটকে অপেক্ষায় অভিভাবকেরা। মিরপুর সড়ক।
ছবি: দীপু মালাকার
১০ / ১৫
দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় বৃষ্টির মধ্যে মীরহাজিরবাগের সড়কে দুর্ভোগ উঠেছে চরমে। আংশিক কাজ শেষ হলেও মূল সড়কের নির্মাণ এখনো অসমাপ্ত থাকায় বৃষ্টি হলেই কাদাপানিতে ভোগান্তি পোহাতে হয় এ এলাকার বাসিন্দাদের।
ছবি: দীপু মালাকার
১১ / ১৫
টানা বৃষ্টিতে রাজধানীর গ্রীন রোড এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
ছবি: দীপু মালাকার
১২ / ১৫
বৃষ্টিতে ভিজে চা পানের এ দৃশ্য দেখা গেল ক্রিসেন্ট লেকে।
ছবি: শামসুল হক
১৩ / ১৫
বৃষ্টি থেকে বাঁচতে স্বচ্ছ প্লাস্টিকের আচ্ছাদনের নিচেই বিশ্রাম। ক্রিসেন্ট লেক।
ছবি: শামসুল হক
১৪ / ১৫
একদিকে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি, অন্যদিকে টানা বর্ষণে নতুন রূপে সেজেছে প্রকৃতি। বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়ার এমন রূপ ধরা পড়েছে রাজধানীর ক্রিসেন্ট লেকে।
ছবি: শামসুল হক
১৫ / ১৫
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বৃষ্টিতে ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা।
ছবি: খালেদ সরকার