বকুলতলায় নাচে–গানে ‘ঘনঘটা’

বর্ষার গান, নাচ আর প্রকৃতির আবহে আজ শুক্রবার সকালে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। ‘ঘনঘটা ২’ শিরোনামের এ নৃত্য উৎসবে তিন শতাধিক পেশাদার–অপেশাদার শিল্পী একসঙ্গে বর্ষাকে নাচের ছন্দে উদ্‌যাপন করেছেন। নাচ-গান আর সবুজ, নীল ও সাদা রঙের উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১৪
নীল-সাদা পোশাক পরে ‘মেঘ বলেছে যাব যাব’ গানের তালে দলীয় নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা
২ / ১৪
অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও চারুকলা অনুষদের যৌথ প্রযোজনায় খোলা আকাশের নিচে এই বিশেষ পরিবেশনায় অংশ নেন ৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক শিল্পী
৩ / ১৪
নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী
৪ / ১৪
নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছিল শিশুরাও
৫ / ১৪
উৎসবে প্রথমবারের মতো মঞ্চে নেচেছেন অনেকেই
৬ / ১৪
নাচের সাজ
৭ / ১৪
আয়োজকেরা বলছেন, ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়; বরং এটি নতুন করে শুরু করার উৎসব
৮ / ১৪
সবুজ, নীল ও সাদা রঙের উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই
৯ / ১৪
ঘনঘটা দেখতে চারুকলার বকুলতলায় ছিল উপচে পড়া ভিড়
১০ / ১৪
অর্থী আহমেদ ড্যান্স একাডেমির পরিবেশনা
১১ / ১৪
নিচে জায়গা না পেয়ে গাছের ওপড়ে উঠেছেন এই দর্শনার্থী
১২ / ১৪
নাচের তালে তালে
১৩ / ১৪
উৎসবে নানা বয়সী পেশাদার–অপেশাদার শিল্পীরা অংশ নেন
১৪ / ১৪
আয়োজকেরা বলছেন, বয়স কোনো বাধা নয়, মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতেই এই আয়োজন