ডেঙ্গুর মৌসুমে মাল্টার বাজারে চড়া দাম

দেশের প্রতিটি অঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগীদের খাওয়াতে চাহিদা বেড়েছে মাল্টার। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাল্টার দাম। খুচরা বাজারে বিদেশি মাল্টা আকার ও মান অনুসারে এখন বিক্রি হচ্ছে ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা দামে। আর দেশি মাল্টা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দামে। খুচরা ও পাইকারি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা মাল্টার ছবিগুলো চট্টগ্রাম নগরের কদমতলী, স্টেশন সড়ক ও নিউমার্কেট এলাকা থেকে তোলা:

১ / ৭
ঝুড়িতে রাখা দেশি মাল্টা
২ / ৭
এভাবে বস্তায় করে আসে দেশি মাল্টা
৩ / ৭
বিদেশি মাল্টা দেখাচ্ছেন একজন
৪ / ৭
মাল্টার পাইকারি দোকান
৫ / ৭
পিরামিডের মতো সাজিয়ে রাখা হয়েছে মাল্টা
৬ / ৭
মাল্টা সাজাতে ব্যস্ত এক খুচরা বিক্রেতা
৭ / ৭
কেটে রাখা হয়েছে দেশি মাল্টা