বারুণী মেলা আছে, তবে জৌলুস নেই
করতোয়া নদীর তীরে বসেছে দিনব্যাপী বারুণী মেলা। গতকাল বুধবার ঐতিহ্যবাহী এ মেলা বসে করতোয়া নদীর দুই তীরে। কিন্তু কালক্রমে মেলাটি আর এক স্থানে বসে না। এখন নাম বারুণীর মেলা ঠিক থাকলেও বসে তিন থেকে চারটি স্থানে। করতোয়া নদীর দুই তীর এলাকায় এবারও বসেছে বারুণীর মেলা। এক পার্শ্বে ইছাদহ এলাকা, আরেক পার্শ্বে ফুলবাড়ী। নদীর দুই তীরে সড়কজুড়ে বসেছে বারুণীর মেলা। এ ছাড়া মেলাটি বসেছে সাবগ্রাম এলাকাতেও। সব স্থানেই মেলার নাম একই, বারুণী মেলা। মেলা বসলেও প্রাণ নেই মেলায়। মেলায় বসেছে মসলার পসরা। আছে শিশুদের খেলনা। দেখা মেলে টরটরি, ঘোড়াগাড়ি, শিশুদের খেলনাসহ নানা কিছুর পসরা। ছবিগুলো বগুড়া সদর উপজেলার ইছাদহ এলাকা থেকে তোলা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭