সুন্দরবনের মথ

সুন্দরবনের গভীর অরণ্যে রাতের অন্ধকারে পর্যটকবাহী জাহাজের কৃত্রিম আলোর টানে ছুটে আসে নানা প্রজাতির মথ ও নিশাচর পতঙ্গ। জাহাজের গায়ে ডানা মেলে এরা স্থির হয়ে বসে থাকে। অনেক মথ জাহাজের গায়ে বসে থেকেই খুলনা শহরে চলে আসে। সেসব মথের ছবি নিয়ে ছবির গল্প, যা সম্প্রতি তোলা।

১ / ১০
জাহাজের পেছনে স্থির হয়ে থাকা সুন্দর পোকাটি হলো একটি স্ত্রী রোজ-মার্টল ল্যাপেট মথ
২ / ১০
ক্যারিয়োলা মথ
৩ / ১০
স্বচ্ছ কাচে প্রায় স্বচ্ছ পাখার ক্যারিয়োলা মথ
৪ / ১০
এ মথের শরীরে ঘন চুলের গুচ্ছ বা লোম থাকে, তাই এদের গুচ্ছ মথ বা লোমশ মথ নামে ডাকা হয়
৫ / ১০
একে পাপড়ি পোকা বলা হয়
৬ / ১০
পাইরালিডি পরিবারের অন্তর্ভুক্ত একধরনের ক্ষুদ্র মথ
৭ / ১০
ঘন, সাদা ও তুলতুলে লোমে ঢাকা ভেনেজুয়েলান পুডল মথ
৮ / ১০
একটি স্ত্রী মথ, নাম লুনা জিপসি মথ
৯ / ১০
মাপেট মথ যখন বিশ্রাম নেয়, তখন এদের ডানাগুলো দেখতে একদম শুকিয়ে যাওয়া গাছের পাতার মতো মনে হয়, যা এদের অন্য শিকারি প্রাণীদের হাত থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে
১০ / ১০
কাচের গায়ে বিশ্রামে ক্যারিয়োলা ইকনমোডা মথ